1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

আ.লীগের এই নির্বাচনী মহড়া কোনো কাজে আসবে না: ব্যারিস্টার মাহবুব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোটবিহীন নির্বাচনের ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এবার তাদের এই নির্বাচনী মহড়া কোনো কাজে আসবে না।

রোববার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, নির্বাচন এলেই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে। এটা কোনো রাজনীতি হলো, যারা নির্বাচন করবে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তাদের ষড়যন্ত্রটা ভোট কারচুপি করা, ভোট লুটপাট করা। আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়ন দেওয়া এটা ভোট কারচুপির নতুন ষড়যন্ত্র। ২০১৪ ও ২০১৮ সালে যা করেছিল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে। এবারও তারা এক ষড়যন্ত্র শুরু করেছে। আমি বলব, এবার কিন্তু তারা ভুল করছে। রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগ ভুল করছে। এবার আর আগের মতো পরিবেশ নেই। সমগ্র দেশবাসী একটা দাবিতে আন্দোলন করছে সেটা হলো নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা। ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া আওয়ামী লীগের এই নির্বাচনী মহড়া কোনো কাজে আসবে না। যে পর্যন্ত আন্দোলন সফল না হবে, যে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি