1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শালা-দুলাভাই নিহত

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৫০) ও খোকা মিয়া (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে শালা ও দুলাভাই ছিলেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

খোকা মিয়া আদমপুর পশ্চিমপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে এবং তারা চাচাতো দুলাভাই তোফাজ্জল হোসেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৈদ্যুতিক মোটর দিয়ে খোকা মিয়া তার নবনির্মিত ঘরের দেয়ালে পানি দেওয়ার পরে মোটরটি খুলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এমতাবস্থায় তার চাচাতো বোন জামাই তোফাজ্জল হোসেন তার শালাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। ডা. মামুনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি আব্দুল কাদের মিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি