1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ঈশ্বরগঞ্জে বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পত্রিকাটির ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজুর আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরায়েজি, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সহসভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসান,ঈশ্বরগঞ্জ সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান,দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আবিদ আউয়াল, প্রতিদিনের সংবাদ রুহুল আমিন রিপন, সময়ের আলো প্রতিনিধি নীল কণ্ঠ আইচ মজুমদার, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক
ভোরের কাগজ প্রতিনিধি সেলিম মণ্ডল,ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান,  ঢাকা প্রতিদিনের সংবাদদাতা উবায়দুল্লাহ রুমি, কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম শুভ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ ইসহাক মিয়া, আঙ্গর টিভি প্রতিনিধি আরিফুল হক আরিফ, দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদসহ স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি