1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

‘নারী এবং কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে আমরাই পারি জেলা জোট, নারীপক্ষ ও সমমনা এনজিও সমূহ এই কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, নারীরা ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এখনো নারীরা সমাজে ও রাষ্ট্রে সমান অধিকার থেকে বঞ্চিত, তারা এখনো সব জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। নারীদের সকল ন্যায্য অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারসহ সকলের প্রতি আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি