1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

আড়াই ঘণ্টায় শেষ ঢাকা-কক্সবাজার ট্রেনের সব টিকিট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

বিক্রি শুরুর পরে মাত্র আড়াই ঘণ্টায় শেষ হয়ে গেছে ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াতের নতুন ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের সব টিকিট।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি শুরু করে। টিকিট শেষ হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান কক্সবাজারের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট অনলাইনে ও রেলস্টেশনে বিক্রি করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কক্সবাজার রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কক্সবাজার থেকে ঢাকা রুটের কিছু টিকিট এখনো বাকি আছে।

এর আগে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছিলেন, ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকিট দেওয়া হবে। চট্টগ্রাম-কক্সবাজার রুটেরও টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হবে।

১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়বে। গত ১১ নভেম্বর নবনির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা। আর স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ বা সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়। তবে ননস্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ারে ৫০ টাকা ভাড়া বাড়বে। একই সঙ্গে স্নিগ্ধা, প্রথম শ্রেণি, এসি বার্থের ভাড়াও ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়বে বলে জানানো হয়।

গত ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন নির্মিত ১০১ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত এই পথে ঢাকা থেকে দিনে একটি ট্রেন চলবে। ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে রাত ৩টা ৪০ মিনিটে পৌঁছবে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতি দেবে। কক্সবাজারে পৌঁছবে সকাল ৬টা ৪০ মিনিটে।

আবার কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে ‘কক্সবাজার এক্সপ্রেস’। চট্টগ্রামের পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। সেখান থেকে বিকেল ৪টায় যাত্রা করে ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেনটি শুধু ঢাকার বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। পথিমধ্যে আর কোনো স্টেশনে থামবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি