1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার

সুষ্ঠু ভো‌টের আশ্বাসে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাপার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অবস্থান পরিষ্কার করল জাতীয় পার্টি (জাপা)। নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে দলটি। বুধবার রাজধানীর বনানী কার্যালয়ে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, দলের চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

জাপা মহাসচিব বলেন, দল নির্বাচনের আস্থার পরিবেশ চায়। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে জাতীয় পার্টি আশ্বস্ত হয়েছে- নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আশ্বস্ত করেছে। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।

মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। বুধবার পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনেই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এককভাবেই নির্বাচন করব। আমরা কারো সঙ্গে আসন সমঝোতায় যাব না। জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে। জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্নীতির অপবাদ নেই। আশা করছি, ৩০০ আসনেই আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি