1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গৌরীপুর জংশনে সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারাভিযান

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

দেশের চলমান পরিস্থিতিতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারাভিযান ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে গৌরীপুর রেলওয়ে জংশন ঘুরে ঘুরে সন্ত্রাস ও নাশকতা বিরোধী প্রচারাভিযান চালানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন, গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সহকারি শিক্ষা অফিসার হাদিউল ইসলাম, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান কবির, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি