1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৪টায় আগুন নির্বাপন করা হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানান।

এর আগে বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার রুহুল আমিন বলেন, জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে।

এ ঘটনায় ট্রেন থেকে কয়েকজন লাফ দিয়ে আহত হয়েছেন, তবে সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল। কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের টিম কাজ করছে,’ বলেন ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি