1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদ জব্দের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় জড়িত প্রধান ব্যক্তি ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু ও তাঁর পরিবারের চার সদস্যের সম্পদ জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আসাদুজ্জামান আজ বুধবার এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবদুল হাই ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবেই শেখ আবদুল হাই, তাঁর স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ সাবিদ হাই, মেয়ে শেখ রাফা হাই এবং শেখ আবদুল হাইয়ের ভাই শেখ শাহরিয়ারের সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত আবদুল হাইসহ অন্যদের সম্পদ জব্দের আদেশ দেন।

পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আরও বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির অন্যতম হোতা শেখ আবদুল হাইয়ের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও বনানীতে থাকা সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে।

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় গত জুনের মাঝামাঝি সময়ে শেখ আবদুল হাইয়ের বিরুদ্ধে ৫৮টি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি