1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

জাতির উদ্দেশে আজ বুধবার সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

আজ সকালে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। জাহাঙ্গীর আলম জানান, ভাষণের আগে বিকেল পাঁচটায় বৈঠক করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে বলে জানান ইসি সচিব।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিত রাখা হয়েছে।

নির্বাচনকালীন সরকার কী হবে, তা নিয়ে রাজনৈতিক সমঝোতা এখনো হয়নি। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। তারা সরকারের পদত্যাগের দাবিতে হরতাল, অবরোধ কর্মসূচি পালন করছে।

আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলের নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

এমন পরিস্থিতিতে গত সোমবার যুক্তরাষ্ট্র তিন দলকে শর্তহীন সংলাপের বসার আহ্বান জানিয়ে চিঠি দেয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠি বিএনপি ও জাতীয় পার্টি পেয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল মঙ্গলবারও চিঠি না পাওয়ার কথা জানানো হয়েছে।

এদিকে রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে রেখেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোট তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি