1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

শেরপুরে ৭০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় থানা পুলিশের একটি দল চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় সিএনজিযোগে পরিবহনকালে রয়েল স্ট্যাজ ব্র্যান্ডের ৭৫০ মিলির ৪৬ বোতল ও রয়েল চ্যালেঞ্জার ব্র্যান্ডের ৭৫০ মিলির ২৪ বোতলসহ মোট ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলামকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি