1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

মুরাদনগরে তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মুরাদনগরে তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি কারাগারে

সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর (কুমিল্লা) :
কুমিল্লার মুরাদনগরে ওয়ারেন্টভূক্ত কথিত উপজেলা তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ এস আই মো. হানিফ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দারোরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু বকর সালাফি উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের হাজী কারী আবু মুছার ছেলে।

থানায় একাধিক মামলা, ব্যাংক থেকে প্রতারণা করে টাকা উত্তোলন, ইয়াবা বিক্রিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, তার বিরুদ্ধে জি আর ৬৮/১৯ চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল আদালতের ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি