1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

অবরোধের প্রতিবাদে গৌরীপুর মহিলা আওয়ামী লীগের শান্তি মিছিল

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রতিবাদ জানিয়ে শান্তি মিছিল করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ।

অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির নেতৃত্বে পৌর শহরে শান্তি মিছিল বের করে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মিছিলটি শহর প্রদক্ষিণ করে শহরের পাটবাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় দুর্বার গতি নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি-জামায়াত সেই উন্নয়নের অগ্রযাত্রার গতিরোধ করতে হরতাল-অবরোধের নামে নৈরাজ্য ও অরাজগতা করছে। কিন্তু শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে হরতাল-অবরোধের নামে কোন নৈরাজ্য চলবে না।

এসময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী শেখ হাসিনা, আমাদের মার্কা হচ্ছে নৌকা। তাই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারো জয়যুক্ত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমেনা আক্তার, পৌরসভার প্যানেল মেয়র ২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র ৩ রোজিনা আক্তার মিতু, উপজেলা মহিলা শ্রমিক লীগের সহসভাপতি আঙ্গুরা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি