1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

পাবনায় একে একে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায় আহত ৩ বন্ধুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন বন্ধুর আর কেউ বেঁচে রইল না। সবশেষ বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

এরআগে সোমবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে করিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু আহত হয় বলে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান।

নিহতরা হলো- উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ি গ্রামের বাচ্চু হোসেনের ছেলে বিশাল হোসেন (১৫), উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে সিয়াম হোসেন (১৫) এবং উপজেলার আথাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মিতুল হোসেন (১৫)। তারা ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি অরবিন্দ সরকার বলেন, “সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। পথে একটি করিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিতুল ঘটনাস্থলে মারা যায়।”

অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টার দিকে সিয়াম এবং বুধবার রাত ২টার দিকে বিশাল মারা যায় বলে জানান তিনি।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, “একে একে তিন বন্ধুর মৃত্যু খুবই মর্মান্তিক ও দুঃখজনক। এলাকাবাসী ঘটনাটি নিয়ে নির্বাক।”

ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম বলেন, “তারা তিনজন খুবই ভালো বন্ধু ছিল; চলাফেরা থেকে শুরু করে সবই একসঙ্গে করত। এ ভাবে তারা চলে যাবে আমরা ভাবতেই পারছি না।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি