1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

অভিযুক্তকে গণমাধ্যমে উপস্থাপন না করতে ১০ আইনজীবীর নোটিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

অভিযুক্ত ব্যক্তিকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করে বক্তব্য প্রচার না করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

আজ মঙ্গলবার দশ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান খান এই নোটিশ পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালককে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লক্ষ্য করা যাচ্ছে যে, আইনশৃঙ্খলাবাহিনী বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে উপস্থাপন করে বক্তব্য প্রচার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এরূপ কার্যক্রম শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতই নয় বরং আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং অবৈধ।

নোটিশে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধানমতে অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার এখতিয়ার রয়েছে একমাত্র বিচারিক ম্যাজিস্ট্রেটের। এ ছাড়া মামলার তদন্তের প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের আদেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রতিবেদন দাখিল করার এখতিয়ার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার রয়েছে। কিন্তু কোন অবস্থাতেই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রচারের সুযোগ নেই। এই বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়, আইন-শৃঙ্খলাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় কোনো অভিযুক্ত ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করা উচ্চ আদালতের রায়ের পরিপন্থী এবং আদালত অবমাননার সামিল। তাই গ্রেপ্তারকৃতকে গণমাধ্যমের সামনে হাজির না করতে অনুরোধ করা হয়। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি