1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনের গেজেট স্থগিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

সদ্যসমাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনের গেজেট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তদন্তাধীন থাকায় গেজেট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ফলাফলের গেজেট স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কী কারণে গেজেট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

গত রোববার লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন কোনো একসময় চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন এক যুবক। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষের ভেতরে প্রকাশ্যে একটি বইয়ের একাধিক ব্যালটে সিল মারছেন আজাদ হোসেন নামে ছাত্রলীগের সাবেক এক নেতা। রাতে ভোট গণনা শেষে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু। পরে আজাদ হোসেন বিজয়ী গোলাম ফারুক পিংকুকে বাগবাড়ির বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি