1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

জামালপুরে অসুস্থ হয়ে জেলা কারাগারের দুই বন্দীর মৃত্যু

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

জামালপুরে অসুস্থ হয়ে জেলা কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ও ভোরে ওই দুই বন্দীর মৃত্যু হয়। জামালপুর জেলা কারাগারের জেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মঈনুদ্দিন ফকিরের ছেলে মাদক মামলার আসামী শাহীন ফকির (৪৫) গত দুই দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত রাতে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন ধরে ৩টি পৃথক মাদক মামলায় কারাগারে বন্দী ছিলো।

অপরদিকে, মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইয়াকুব আলী মঙ্গলবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। এর আগে মামলা বিচারাধীন অবস্থায় আরও দুই বছর তিনি কারাগারে ছিলেন।

মৃত দুই আসামীর ময়নাতদন্ত শেষে আজই তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান কারাগারের জেলার আবু ফাতাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি