1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

অবরোধের প্রতিবাদে গৌরীপুর আওয়ামী লীগের বিক্ষোভ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ।

দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে সোমবার সকাল থেকেই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে অবরোধের প্রতিবাদে পৌর শহরের ধানমহালস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, যেকোন আন্দোলন সংগ্রাম করতে হলে জনগণের অংশগ্রহণ থাকতে হয়। কিন্ত বিএনপির অবরোধে জনগণের কোন অংশগ্রহন নেই। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কিছুই করতে পারে না। তাদের অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। গৌরীপুরে কোন অবরোধ পালন হচ্ছে না। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেথে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, উপজেলা মহিলা লীগের আহŸায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল কালাম, সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি- নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি