1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিনামূল্যে সার-বীজ পেল গৌরীপুরের ৩৪৭৫ জন কৃষক

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩৪৭৫ জন কৃষককে বিনামূল্যে সার-বীজ দেয়া হয়েছে।

রোববার বিকালে উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে এই সার-বীজ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন অতিথি থেকে কৃষক মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ করেন।

প্রণোদনায় ২৫০০ জন কৃষককে কেজি সরিষা বীজ ও সার, ৫০০ জন কৃষককে গম বীজ ও সার, ৪০০ জন কৃষককে ভুট্টা বীজ ও সার, ২০ জন কৃষককে চীনাবাদাম বীজ ও সার, ১০ জন কৃষককে মুগ বীজ ও সার, ১৫ জন কৃষককে সূর্যমুখী বীজ ও সার, ৩০ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ বীজ ও সার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপসহকারি কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম ও গোলাম রাব্বানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি