1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

অবরোধের প্রতিবাদে গৌরীপুর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগ।

অবরোধের প্রতিবাদে রোববার দুপুরে পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে উঠে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে জ্বালাও- পোড়াও, অগ্নি সন্ত্রাস শুরু করেছে। জনগণের তাদের এসব জ্বালাও-পোড়াও হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাখান করেছে। বিএনপি জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে পৌর আওয়ামী লীগ মাঠে রয়েছে।

সমাবেশে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র ২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র ৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আব্দুর রউফ মোস্তাকিম, নূরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফসান জানি অভি , পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাকিরুল জাকারিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি