1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

জামালপুরের ইসলামপুর জাতীয় পার্টির পৌর শাখার কর্মী সমাবেশ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ বলেন, জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাস্ট্রনায়ক। তাঁর ৯ বছর শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। দেশের ব্যাপক উন্নয়নের সাথে মানুষের আত্মমর্যাদা বেড়েছিল। বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও একজন সৎ রাজনীতিবিদ। তিনি সব সময় জনগণের কথা ভাবেন এবং তাদের ভালবাসেন। ইসলামপুর পৌর শাখা জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির নেতারা কোন অন্যায় করে না। দুর্নীতি করে না। তাই এ দল করলে মামলা খাবেন না। যা অন্য দলের নেতারা মামলার ভয়ে ভয়ে থাকেন।

মোস্তফা আল মাহমুদ বলেন, আজ ইসলামপুরে অসংখ্য ছেলেমেয়ে বেকার। একটি শিল্পকারখানাও গড়ে উঠেনি। ইসলামপুরে জাতীয় পার্টির জয় হলে, জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হলে সবার আগে বেকার সমস্যা দূর করা হবে বলে জানান তিনি।

জাতীয় পার্টির জামালপুরে ইসলামপুর পৌর শাখার কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান বিপু,সহ-সভাপতি জুয়েল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাহমুদউল্লাহ, পৌর জাতীয় পার্টির সভাপতি তাঁরা মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।

পরে শহরের কাচারীপাড়া জাতীয় পার্টির পৌর অফিস থেকে একটি মিছিল বের হয়ে ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির অফিসে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি