1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে ঢিলেঢালা ভাবে পালিত অবরোধ, যুবলীগের প্রতিবাদ সমাবেশ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

জামালপুরে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে বিএনপি-জামাতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন। প্রতিবাদে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি-জামাতের ডাকা টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনেও শহরের দুটি বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল বিপনী বিতান-ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, স্বাভাবিক রয়েছে সকল কাজকর্ম। অবরোধের পক্ষে জেলার কোথাও বিএনপির কোন নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি।

এদিকে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ-নৈরাজ্যের প্রতিবাদে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জেলা যুবলীগ।

বুধবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে আয়োজিত সমাবেশে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি