1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় প্রথম স্থান বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপে যাওয়া দলগুলোর শক্তি-দুর্বলতার হিসাবে বাংলাদেশের সেমিফাইনালের আশা বাস্তবায়ন করাই বেশ কঠিন হতো। নেদারল্যান্ডসের বিপক্ষে গত শনিবারের হারের পর সে আশা সম্ভবত বাংলাদেশের কেউই আর করেননি। তবু কাগজে-কলমের হিসাবে তো বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে বলা যেত না। কলকাতার ইডেন গার্ডেনে আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলের পারফরম্যান্সে সাকিব আল হাসানের দল নিশ্চিত করল, কাগজে-কলমেও আর কোনো আশা থাকছে না। পাকিস্তানের বিপক্ষেও ৭ উইকেটের হেরেছে বাংলাদেশ দল। পাকিস্তান ওই জয় তুলে নিয়েছে হাতে ১০৫ বল থাকতে।

পাকিস্তানের সেমিফাইনালের আশা অনেক যদি-কিন্তুর জটিল সমীকরণে এখনো টিকে আছে। আর বাংলাদেশ হয়ে গেল এবারের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়া প্রথম দল‍।

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতে বিশ্বকাপ শুরু করেছিল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে, ভারতের বিপক্ষে ৭ উইকেটে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ।

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বুনে ভারত গিয়েছিল বাংলাদেশ দল। ওই স্বপ্ন শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া লক্ষ্য ধরেছিলেন সাকিবরা। কিন্তু বিশ্বকাপে টানা ছয় হেরে ওই লক্ষ্যেও বড় ধাক্কা লেগেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি