1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

আদালতে মির্জা ফখরুল, কারাগারে রাখার আবেদন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-১৯) গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় তাঁকে। এ মামলায় ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) রাতে তাঁকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

এদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি