1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে ফৌজদারি মোড়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও জামালপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জালাল উদ্দিন, মো: রব্বানী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের ছেলে মিজানুর রহমান মুকুল, ভাই কাওছার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের হত্যাকারী জামালপুর রেলওয়ে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌড় চন্দ্র মজুমদার, এএসআই সোহরাব, কনস্টেবল তপন বড়ুয়া, রেলের টিকিট কালেক্টর আনিসুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পিটিয়ে আহত করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরের দিন নিহতের ছেলে মিজানুর রহমান মুকুল হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি