1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, জেলার করিমগঞ্জ উপজেলার পেট্রল পাম্প থেকে তেল ভরে জেলা শহরের সার্কিট হাউজের দিকে ড্রাইভার মো. মুস্তাকিম গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হরতাল সমর্থকেরা গাড়িটির গতিরোধ করে ভাঙচুর করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপি-জামায়াতের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে কিশোরগঞ্জে দূরপাল্লার গাড়ি না চললেও জনজীবনে খুব একটা প্রভাব পড়েনি হরতালের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি