1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ফাজিল-কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস দিতে পারবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

মাদ্রাসা বোর্ড থেকে পাস করা ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবে।’

জাতীয় সংসদের অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, রোববার একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি