1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ভৈরব ট্রেন দুর্ঘটনা : চালক, সহকারী চালক ও গার্ডের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত একজনের পরিবার মামলা করেছে। বুধবার সকালে ভৈরব রেলওয়ে থানায় দায়ের করা এ মামলায় পণ্যবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও গার্ড মো. আলমগীরকে আসামি করা হয়েছে।

গত সোমবার বিকেলে স্টেশনের আউটারে পণ্যবাহী ট্রেন ঢাকাগামী ‘এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেসের’ পেছনের বগিতে ধাক্কা দিলে ১৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এ সময় আহত নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে নজরুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে মারা যান। তার ছোট ভাই বিল্লাল হোসেন মামলাটি করেন।

বিল্লাল হোসেন বলেন, ‘আমি ভাই হারিয়েছি। কিছু মানুষের খামখেয়ালির কারণে আমার মতো অনেকেই তাদের প্রিয়জন হারিয়েছেন। জড়িতদের শাস্তির আওতায় আনতেই মামলাটি করেছি।’

এজাহারে বলা হয়, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের গাফিলতি ও তাচ্ছিল্যতার কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় হতাহত অন্যদের সঙ্গে নজরুলের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। অবশ্য দুর্ঘটনার পরপরই এ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, এসআই নাজিউর রহমান মামলাটি তদন্ত করছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি