1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, হবেও না : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি কখনো দেওয়া হয়নি, আজকেও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, এটি ভুল তথ্য।

আজ বুধবার সচিবালয়ে বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘এটি একটা ভুল তথ্য (মিস ইনফরমেশন)। আপনাদের ভুল ধারণা। এ প্রশ্ন ভুল ধারণার পরিপ্রেক্ষিতে করছেন। আনসার বাহিনীকে গ্রেপ্তার করার অনুমতি (পারমিশন) কখনো দেওয়া হয়নি, আজকেও দেওয়া হবে না এবং কোনো আইন দ্বারা সেটা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। আমাদের ফৌজদারি কার্যবিধির আওতার ভেতর থেকে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে, এ হলো মূল কথা।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যে আইনটি আসছে, সেটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে (সংসদে) এসেছে। এটি সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, স্থায়ী কমিটির সদস্যরা এটি পরীক্ষা-নিরীক্ষা করবেন। সেখানে কোনো শব্দ বা বাক্য যদি এই ধরনের প্রশ্নের অবতারণা করে, তবে সেগুলো সংশোধিত হবে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার সুযোগ কোনো নেই।

ভুল–বোঝাবুঝির কোনো অবকাশ নেই উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এভাবে ভুল–বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এখানে আমি শুনতে পাচ্ছি অনেক জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে, পুলিশের ক্ষমতা আনসার নিয়ে যাচ্ছে—এগুলো প্রোপাগান্ডা, সব মিস ইনফরমেশন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সব সময় বলি আমাদের দুটি ফোর্সই আমাদের নিরাপত্তা বাহিনী।’ ফৌজদারি কার্যবিধি মেনে যেকোনো বাহিনীকে কাজ করতে হয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি