1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে গতকালের দুই ট্রেনের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আহত একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত বেলাল মিয়া (১৮) নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা। ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে সোমবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে (আউটারে) এগারসিন্দুর ট্রেনটির পেছনের তিনটি কোচে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের পেছনের দুটি কোচ উল্টে গিয়ে ১৭ জন নিহত ও শতাধিক আহত হন।

ইউএনও বলেন, ‘বেলাল মিয়া ভৈরবে থাকতেন। তিনি এগারোসিন্দুর গোধূলি ট্রেনে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি