1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি আজারবাইজান-আর্মেনিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি আজারবাইজান-আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
দুই সপ্তাহ ধরে লড়াই চলার পর মানবিক কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। রাশিয়ার মধ্যস্ততায় দুই দেশের মধ্যে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিতর্কিত অঞ্চল নাগর্নো-কারাবাখ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে কয়েকশ লোকের প্রাণহানী ঘটে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় মস্কোতে বৈঠকে বসেন দুই দেশের নেতারা। সেই বৈঠকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর এএফপির।

রাশিয়ার মধ্যস্থতায় দেশটির রাজধানী মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠক চলে প্রায় দশ ঘণ্টা। সের্গেই ল্যাভরভ বলেন, দুই দেশ এখন আলোচনা শুরু করবে।

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে ৩শ’র বেশি মানুষ। গৃহহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে হাজার।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি