1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ৫৩ বছর বেশি ছেলের বয়স

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ৫৩ বছর বেশি বয়স ছেলের। সে হিসেবে বাবার আগেই জন্ম ছেলের। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায়। ভুক্তভোগীর ছেলের নাম মো. আব্দুল রশিদ। বাবার নাম আব্দুল আজিজ।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসারে বাবা আব্দুল আজিজের জন্মতারিখ ১৯৭২ সালের ৪ জুলাই। আর ছেলে আব্দুল রশিদের জন্ম তারিখ ১৯১৯ সালের ৩ মে। সে হিসেবে বাবার বর্তমান বয়স ৫১ বছর তিন মাস ১৮ দিন, আর ছেলের বয়স ১০৪ বছর পাঁচ মাস ১৮ দিন। অর্থাৎ বাবার চেয়ে ছেলে ৫৩ বছর ২ মাসের বড়।

শুধুমাত্র বয়স নয়। ছেলের নামেও ভুল করা হয়েছে। যেখানে আব্দুল রশিদ হওয়ার কথা সেখানে দেওয়া হয়েছে আবুল রশিদ।

ভুক্তভোগী আব্দুল রশিদ বলেন, ‘ঘর বানানোর জন্য তিনি একটি সমিতি থেকে ঋণ তুলতে গেলে আইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্র) এই বয়স ও নামের সমস্যা ধরা পড়ে। এতে ওই সমিতি ঋণ দেয়নি।

তিনি বলেন, ‘লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝি না। এত বেশি বয়স দেওয়া বুঝিনি। আমার বয়স বর্তমানে ৩৫ বছর। আমার আইডি কার্ড ঠিক (সংশোধন) করতে গত দেড়-দুই মাস আগে নির্বাচন অফিসে গেছিলাম। পরে বয়স ঠিক করতে আবেদন করে কিছু টাকা খরচ হইব বলছিল। তারপর তাদের আমি বলছি, গরিব মানুষ দিন আনি দিন খাই। এহন টাকা নাই। পরে টাকা ম্যানেজ করে আপনাদের কাছে আইয়াম নে।’

বাবা আব্দুল আজিজ বলেন, ‘আমার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারতেছে না। এইটা ঠিক হওয়া দরকার।’

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল বলেন, ‘জাতীয় পরিচয়পত্রে বয়স ভুল যাদের রয়েছে, তারা আবেদন করলে সঙ্গে সঙ্গে সংশোধনের উদ্যোগ নেই আমরা। ওই ব্যক্তি অনলাইনে আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মূলত ২০০৭ সালে যখন সার্ভারে ভোটার তালিকা করা হয়েছিল, তখনই বয়স ভুলের সমস্যাটি হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি