1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায় : মির্জা আজম

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত করছে শেখ হাসিনাকে তারা হত্যা করতে চায়, ক্ষমতাচ্যুত করতে চায়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে, এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ যদি হয়ে যায় তাহলে বিএনপি থাকবে না, তাই তারা কোন না কোন ভাবে নির্বাচন ঠেকাতে চায়।

রবিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি আগামী ২৮ অক্টোবর ঢাকায় দশ লাখ লোক জমায়েত করবে, আমরাও দশ লক্ষ লোক জমায়েত করব। যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী বিএনপি পালন করবে, কিন্তু ২০১৪ ও ১৮’র মত যদি কোন ঘটনা ঘটানোর চেষ্টা করে তার দাঁতভাঙা জবাব ঢাকা শহরে ঢাকার মানুষ দিয়ে দিবে।

মাদারগঞ্জের বালিজুরি এস এম ফাজিল মাদরাসা মাঠে প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সভাপতিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা পরিষদ।

মতবিনিময় সভায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধূরী, মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর মেয়র ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি