1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

দলীয় নেতাকর্মী নিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখলেন হুইপ আতিক

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

শেরপুরে প্রায় আড়াই শতাধিক নেতাকর্মী নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখতে হলে দর্শকের সংখ্যা বাড়ছে। সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি সাথে দলীয় নেতাকর্মী শনিবার (২১ অক্টোবর) সত্যবতী সিনেমা হলে পুরো সিনেমাটি উপভোগ করেন।

এসময় হুইপ আতিক সাংবাদিকদের জানান, সিনেমাটি সবার দেখা প্রয়োজন। আমি জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নিয়ে এ ছবিটি দেখতে এসেছি। কারণ, মুখে বলে ইতিহাস জানানো যায়, কিন্তু সেটি যখন ছবিতে দেখা হয়, তখন হৃদয়ে গেঁথে যায়। এ জন্য নতুন প্রজন্মের সবার সিনেমাটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, এই ছবিটি দেখলে বোঝা যায়, বঙ্গবন্ধু কিভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির অধিকারের প্রশ্নে, বাঙালির স্বাধিকার, স্বাধীনতার প্রশ্নে অবিচল ছিলেন, কিভাবে তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে দৃঢ় চিত্তে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। হুইপ আতিক শেরপুর সদরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের দেখার ব্যবস্থা করবেন বলেও সাংবাদিকদের জানান।

এসময় শেরপুর জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি