1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

৬৫০ কোটি টাকা ব্যয়ে শেরপুর-ময়মনসিংহ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কানাসাখোলা ইন্টারসেকশন ও রৌহা সেতুসহ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকালে কানাসাখোলা বাইপাস মোড়ে ওই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার দলীয় হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

অর্থনৈতিক, বাণিজ্যিক ও সমষ্টিক উন্নতির লক্ষ্যে শেরপুর-ময়মনসিংহ ৫২ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ হলে শেরপুরসহ পুরাতন ব্রহ্মপুত্র নদ পাড়ের লাখ লাখ জনগোষ্ঠীর চলাচল সহজ ও গতিময় হওয়ার পাশাপাশি রাজধানী ও বিভাগীয় শহর ময়মনসিংহের সাথে শেরপুরের দূরত্ব কমবে ২০ কিলোমিটার।

সড়ক ও জনপথের সূত্রমতে, এই প্রকল্পের শেরপুর অংশে জমি অধিগ্রহণ ও সড়ক-ব্রিজ-কালভার্ট নির্মাণসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫০ কোটি টাকা।

নির্মাণকাজ উদ্বোধনকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি