1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

প্রধানমন্ত্রীর শারদীয় উপহার পেল গৌরীপুরের ১৫০০ নারী

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসাবে ময়মনসিংহের গৌরীপুরের হিন্দু সম্প্রদায়ের ১৫০০ অসহায় দুস্থ নারীকে নতুন শাড়ি ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার আরএমজি ইন্টারন্যাশনাল এগ্রোর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দুস্থ ও অসহায় নারীদের উপহার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রীর পক্ষে উপহারগুলো অসহায় ও দুস্থ নারীদের মাঝে বিতরণ করেন। অপ্রত্যাশিত ভাবে উপহার পেয়ে হাসি ফুটে উঠে নারীদের মুখে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোবিন্দবাড়ি জিউড় মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এষ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি