1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

শেরপুরের শ্রীবরদীতে সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে উন্নয়ন শোভাযাত্রা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে শেরপুরের শ্রীবরদীতে বিশাল উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের উদ্যোগে উপজেলার চৌরাস্তা মোড়ে ওই সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার ফিরিস্তি জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। তিনি উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আবু সাইদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, শ্রীবরদী পৌর ছাত্রলীগের সদস্য জুুয়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি মোদক।

সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি