1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শেখ রাসেলের প্রতিকৃতিতে গৌরীপুর আওয়ামী লীগের শ্রদ্ধা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ।

বুধবার বিকালে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা শেখ রাসেলর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা , জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

আলোচনা সভা শেষে শেখ রাসেলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রামগোপালরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি