1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সফরকালে তার আলোচনার মূল এজেন্ডায় থাকছে জাতীয় নির্বাচনসহ রোহিঙ্গা ইস্যুটি। এছাড়া সরকারি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো।

সোমবার ঢাকায় পৌঁছায়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে । বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আফরিন আখতার দুই দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।

এরপর তিনি মঙ্গলবার যাবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা ছাড়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন মার্কিনী এই কর্মকর্তা । ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন আফরিন আখতার ।

এর আগে গত মে মাসে আফরিন ঢাকায় এসেছিলেন। মাত্র ৬ মাসের ব্যবধানে এটি হবে তার চলতি বছরে দ্বিতীয় দফায় বাংলাদেশ সফর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি