1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

‘বিএনপির সঙ্গে শর্তযুক্ত কোনো সংলাপ হবে না, ৪টি শর্ত প্রত্যাহার করতে হবে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বিএনপির সঙ্গে শর্তযুক্ত কোনো সংলাপ হবে না, আগে তাদের দেয়া ৪টি শর্ত প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে এ কথা জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সংলাপের চিন্তা করব তখন যখন শর্ত থাকবে না, সংলাপ হবে শর্তমুক্ত।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন যদি মনে করেন কেবিনেট ছোট করবেন বা এভাবেই থাকবে সেটা তার এখতিয়ার।

প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারা (বিএনপি) কার সঙ্গে আলোচনা করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সরকারের কোনো দ্বিমত নাই।

এ সময় সেতুমন্ত্রী বলেন, তারা বন্ধু দেশ (যুক্তরাষ্ট্র) সম্পর্ক আছে, তারা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু তারাও শর্ত দিতে পারে না। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছি, আমরা করছি কি না সেটা তারা দেখবে।

তাদের (যুক্তরাষ্ট্র) কথা মতো নির্বাচন করতে হবে কেন? এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, কূটনৈতিক বিষয় সবসময় প্রকাশ্যে আলোচনা হয় না, অনেক সমঝোতা ভিতরে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নের প্রয়াস অব্যাহত আছে বলে এসময় জানান সেতুমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি