1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ দফা সুপারিশ মার্কিন পর্যবেক্ষক দলের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অর্থবহ সংলাপসহ ৫ দফা সুপারিশ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

এক বিবৃতিতে সুপারিশগুলো উপস্থাপন করেছে সংস্থাটি। মার্কিন এই প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সুপারিশগুলোর মধ্যে আরও রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

এছাড়া যে কোনো ধরনের সহিংসতা এবং রাজনৈতিক সংঘাতের পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করার তাগিদ করে সংস্থাটি। নির্বাচন পরিচালনা কার্যক্রমকে শক্তিশালী করতে সব দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করা এবং জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার কথাও বলা হয়েছে সুপারিশমালায়।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে আন্তর্জাতিক প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধি দলটি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সাংবাদিক-পর্যবেক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করে।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রস্তাবিত ৫ দফা সুপারিশগুলো হচ্ছে-

১। মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা
২। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া
৩। সহিংসতা এবং রাজনৈতিক সংঘাতের পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করা
৪। নির্বাচন পরিচালনা কার্যক্রমকে শক্তিশালী করতে সব দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করা
৫। জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি