1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, গৌরীপুর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। শারদীয় দুর্গোৎসব ঘিরে এই শহরে কখনো অপ্রীতিকর কিছু ঘটেনি। এবারের দুর্গোৎসব সুন্দর ভাবে উদযাপনের জন্য পৌরসভার পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বুধবার গৌরীপুর পৌরসভার উদ্যোগে পরিষদের সভাকক্ষে হিন্দুধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গৌরীপুরে সকল ধর্মের মানুষ মিলেমিশে একসাথে বসবাস করে। দুর্গোৎসবকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে।

এসময় মেয়র পৌরসভার পক্ষ থেকে পৌর শহরের পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য আর্থিক অনুদানের ঘোষণা দেন।

পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর পৌর শাখার সভাপতি প্রদীপ বাগচি, উপজেলা আনসার ভিডিডি কার্যালয়ের নিম্নমান সহকারি তানিয়া লিপি, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর ধান-পাট ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র পাল, উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ আলী, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সভাপতি দেবল কর, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু সহ পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি