1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

পাঁচ মিনিটে চুরি ইজিবাইক, কাঁদছেন চালক

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

যাত্রী নামিয়ে সড়কের পাশে ইজিবাইক রেখে পাশেই এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন চালক জয়নাল আবেদীন। চা খেয়ে ফিরে আসতে সময় পাঁচ মিনিট ব্যয় হয় তাঁর। আর এই সময়টুকুর মধ্যেই ইজিবাইক চুরি করে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায়। এদিকে আয়ের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন চালক জয়নাল আবেদীন।

জানা গেছে, জয়নাল আবেদীনের বাড়ি পৌর শহরের সরকারপাড়া মহল্লায়। তিনি গৌরীপুর-শাহগঞ্জ আঞ্চলিক সড়কে ভাড়ায় ইজিবাইকে যাত্রী আনা-নেয়া করতেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে গৌরীপুর পৌর শহরে ধানমহাল অটোরিকশা স্ট্যান্ডে আসেন চালক জয়নাল। যাত্রীদের নামিয়ে স্ট্যান্ডের পাশে বটগাছতলায় ইজিবাইক রেখে পাশেই একটি চায়ের দোকানে চা খেতে যান তিনি। চা খেয়ে এসে দেখেন ইজিবাইকটি নেই।

চালক জয়নাল আবেদীন বলেন, ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে ইজিবাইকটিই ছিল আমার আয়ের একমাত্র অবলম্বন। আজ ভাড়া মারার পর স্ট্যান্ডের পাশে বটগাছতলায় ইজিবাইক রেখে চা খেতে যাই পাশের একটি দোকানে। চা খেতে পাঁচ মিনিট সময় লেগেছে। এরমধ্যেই ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে চোর।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, ইজিবাইক চুরির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করার পাশাপাশি ও ইজিবাইক উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি