1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

ঈশ্বরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে অর্থদণ্ডসহ তিন মাসের কারাদণ্ড

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও রাস্তায় মাল বোঝাই ট্রাক রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সময় তাকে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে তিন টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. শহিদুল ইসলাম (৫৫) নামে এক মাদকসেবী ও বিক্রেতাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অপরদিকে রাস্তায় মাল বোঝাই ট্রাক রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় মো. রিপন আলী নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি