1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

গারো পাহাড়ে আবার হাতির মরদেহ উদ্ধার : হত্যার দাবি পরিবেশবাদীদের

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের ছোট গজনীতে ধানক্ষেতের পাশ থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

আজ ৫ অক্টোবর সকাল দশটার দিকে হাতিটার মরদেহ উদ্ধার করা হয়। হাতিটির মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। তবে হাতিটাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের।

বনবিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মুকরুল ইসলাম আকন্দ জানান, গারো পাহাড়ের ছোট গজনীর কামাল গারোর ধানের ক্ষেতের পাশ্ব থেকে হাতটাকে উদ্ধার করা হয়েছে। হাতি উদ্ধারের পর থেকেই ধান ক্ষেতের মালিক পলাতক রয়েছে। হাতিটার মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে হাতিটি মারা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতির ময়না তদন্ত করা হয়নি।

এদিকে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন হাতিটাকে হত্যা করা হয়েছে বলে দাবী। সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছে এরপরেও নির্মমভাবে হাতি হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সংগঠনটির।

সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন জানান, গারো পাহাড়ে বন্য হাতির স্বাভাবিক বিচরণে কিছু মানুষ ফসল রক্ষার নামে বাঁধা দিয়ে আসছে। অথচ সরকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে আসছে। এরপরেও প্রায় প্রায়ই গারো পাহাড়ে বিদ্যুৎ সংযুক্ত জিআই তার অথবা বিষ প্রয়োগ করে হাতি হত্যা করা হচ্ছে।

আজ ৫ অক্টোবরে গারো পাহাড়ের ছোট গজনীর ধান ক্ষেতের পার্শ্ব থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আর হাতিটাকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এ হাতির হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি