1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি গৌরীপুরের কাদির

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পর এবার ময়মনসিংহ বিভাগের প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মো আব্দুল কাদির।

তিনি জেলার গৌরীপুর উপজেলার পূর্বভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

সোমবার সন্ধ্যায় উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে বিভাগে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। এখন জাতীয় পর্যায়ে সাক্ষাৎকার নেয়া হবে।

এর আগে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ময়মনসিংহ বিভাগ বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ও সদস্য সচিব ময়মনসিংহ বিভাগ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হিসাবে মোঃ আব্দুল কাদিরের নাম ঘোষণা করেন।

মোঃ আব্দুল কাদির বলেন, যেকোন ভালো কাজের স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। সবসময় চেষ্টা করবো এই স্বীকৃতির প্রতিদান দিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি