1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

চোট শঙ্কায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ টস করতে আসেননি অধিনায়ক সাকিব। টসের সময় তার জায়গা নেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এরপরই সাকিবের চোটের গুঞ্জন ওঠে। ভারতীয় একটি সূত্র জানিয়েছে, গোড়ালির চোটে পড়েছেন সাকিব। চোটের কারণে তার পা ফুলে গেছে।

সূত্র আরও জানায়, গৌহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব। বাঁ পায়ের গোড়ালিতে পাওয়া সে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সপ্তাহ খানেক লাগতে পারে তার।

আগামী ২ অক্টোবর গৌহাটিতেই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

যদিও টিম ম্যানেজমেন্ট থেকে এখনো সাকিবের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ এবং আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সাকিব অনিশ্চিত বলেই জানিয়েছে সূত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি