1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দাবিসমূহ আদায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দাবিসমূহ আদায়ে জামালপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জামালপুর জেলা কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। এছাড়াও উপাধ্যক্ষ খেলনা রানী দেব, শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, অধ্যাপক খায়রুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, পদোন্নতিযোগ্য ৭ হাজার কর্মকর্তাকে পদায়ন, শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবী বাস্তবায়নের দাবী জানান।

এছাড়াও সংবাদ সম্মেলন থেকে এসব ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২ অক্টোবর একদিনের কর্মবিরতি ও দাবী পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি