1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে ।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়।

জামালপুর জেনারেল হাসপাতাল থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ করে।পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ আকতারুজ্জামানের সভাপতিত্বে জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, প্রাণি থেকে মানুষ ও প্রাণিতে সংক্রমিত হতে পারে জলাতঙ্ক। বিশেষ করে কুকুর, বিড়াল, বানর, বেজী, শেয়ালের কামড়ে বা আঁচড়ে এ রোগটি সংক্রমিত হয়। তাই মানুষকে জলাতঙ্ক প্রতিরোধে সচেতন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি