1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর পুনরায় রিমান্ড,পলাতকদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে অনশন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পুনরায় রিমান্ড, পলাতক আসামীদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে অনশন করেছে তার পরিবার।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিক নাদিমের বাবা, মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা অনশন শুরু করেন।

এ সময় নাদিমের পরিবারের সদস্য ও বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী অভিযোগ করেন, প্রধান আসামী বাবু চেয়ারম্যান ১৬৪ ধারায় আদালতে যে জবানবন্দি দিয়েছে, সেখানে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করেনি, তাই তাকে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

এছাড়াও মামলার অন্যতম আসামী ফাহিম ফয়সাল রিফাত, রাকিবুল্লাহ রাকিবসহ অন্যান্য পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও মামলার এজাহারভূক্ত আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে ভয়ভীতি প্রদর্শন করায় প্রশাসনের কাছে পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানান তারা। অনশন কর্মসূচীতে স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত থেকে তাদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে নাদিমের পরিবারের সদস্যদের অনশন ভাঙান।

গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সাংবাদিক নাদিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি